সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৩

দুটি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌথ অভিযান চালিয়েছেন কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বাংলাদেশ সেনাবাহিনী। এসময় ডাকাত সানাউল্লাহর বসতঘর থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে ক্যাম্পের এইচ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়। পরে দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব, মো. কাওসার সিকদার।
বসতঘরে তল্লাশি চালিয়ে ঘর থেকে দুটি নম্বরবিহীন ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়।
এ অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধার করা সব আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএনের অধিনায়ক।