রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৩

এক শিশুর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক শিশুর লাশ উদ্ধার। বরগুনার বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুদিন পর ইহান (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বরগুনার নলটোনা এলাকা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা শিশুর লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে বরগুনা সদর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইমদাদুল হক জানান, ঘটনার দিন পটুয়াখালী থেকে ডুবুরি ইউনিট এনে বিকেল চারটা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল। টানা দুদিনের চেষ্টার পর আজ রোববার সকালে নলটোনা ইউনিয়নের বিষখালী নদী থেকে ইহানের লাশ উদ্ধার করা হয় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।