বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০২

মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে, আর এ ঘটনা মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নে। ইটভাটাটি সদর উপজেলার চাউলিয়া বুজরুকশ্রীকুন্ডী এলাকায় অবস্থিত।
গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী আইন লঙ্ঘনের দায়ে ইটভাটা মালিক সেতু মোল্যাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় ইটভাটার কার্যক্রম ও পরিবেশগত বিষয়গুলো পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা, মোছা. আসমা আক্তারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।