সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৩

ট্রাকচাপায় শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাবার সঙ্গে নতুন মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেরিয়ে ট্রাকের চাপায় পহেলা বড়ুয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে, আর এ ঘটনা চট্টগ্রামের পটিয়ায়। এ ঘটনায় তার দুই চাচাতো ভাই গুরুতর আহত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাচাড়িপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পহেলা বড়ুয়া কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার বাসিন্দা নন্দন বড়ুয়ার মেয়ে। সে কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। আহত পার্থ বড়ুয়া (৭) একই এলাকার উদয়ন বড়ুয়ার ছেলে এবং তীর্থ বড়ুয়া (৫) ছোটন বড়ুয়ার ছেলে।
তারা তিনজনই সম্পর্কে চাচাতো ভাই-বোন। পার্থ ও তীর্থ একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাহিদ হাসান মৃধা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করে ফাঁড়িতে জব্দ করা হয়েছে। চালক মো. ইসমাইলকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।