বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৩

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক মামলায় মো. আলমগীর (৪০) ওরফে আলমগীর ড্রাইভার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত, আর এ ঘটনা নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায়। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল নারায়ণগঞ্জ- ১ আদালতের বিচারক জনাব, মোহাম্মদ দেলেয়ার হোসেন এই রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশ পরির্দশক মো. আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।