রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪১

ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা নারায়ণগঞ্জের আড়াইহাজারে বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জের উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়।
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব, মো. রায়হান কবির।
জেলা প্রশাসক জনাব, মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, এজন্য সবার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এর আগে বিভিন্ন দফতরের প্রধানদের সাথে মতবিনিময় সবায় অংশ নেন রায়হান কবির।
র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মিয়া ও জনস্বাস্থ্য কর্মকর্তা আয়শা আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ও ভিপি কবির হোসেম প্রমুখ।