ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত। আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও ইএসডিওর সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব, মো. বেলাল হোসেন, সিভিল সার্জন ডা. মো. আনিসুর রহমান এবং সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো. আবু তাহের প্রমুখ।