ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে ১৪৩ জনকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে, আর এ ঘটনা রাজশাহীতে। রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার পুলিশ অভিযান চালিয়ে ১৪৩ জনকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করেন।
আজ সোমবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, রাজশাহী রেঞ্জ এলাকায় ১টি খুনের ঘটনা ঘটেছে এবং ৩টি চুরির মামলা রেকর্ড করা হয়েছে।
এছাড়া অন্যান্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ৬২টি মামলা হয়েছে এবং ১১টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে।