বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৮

বিশ্ব হার্ট দিবস উদযাপন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশ্ব হার্ট দিবস উদযাপন। ‘আপনার হৃদস্পন্দন সচল রাখুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি কার্ডিয়াক কনসালটেন্সি’র আয়োজন করা হয়েছে। এর আওতায় হাসপাতালে আগত দর্শনার্থী, রোগীদের স্বজনসহ সাধারণ মানুষ হৃদ্‌যন্ত্রের অবস্থা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নিতে পারছেন তারা।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হাসপাতালটিতে হৃদরোগ ও প্রতিকার বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মোহাম্মদ উদ্দিন। সেমিনারে দেশের বরেণ্য কার্ডিওলজিস্টরা অংশ নেন।
সেমিনারে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ডা. আবদুজ জাহের। প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস. মোকাদ্দাস হোসেন (সাদী) ও ডা. নুর মোহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মাহবুবুর রহমান। এ সময় মেডিকেল ডিরেক্টরসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।