ডেইলি ক্রাইম বার্তা : কবি-সাহিত্যিকদের মিলনমেলা বরিশালের গৌরনদীতে। কবিতার ছন্দ, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসায় এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হলো বরিশালের গৌরনদীতে। কবি-সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ ও বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের উদ্যোগে আয়োজিত কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) ও গৌরনদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জনাব, জহির উদ্দিন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মো. ইব্রাহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড জনাব, মেহেদী হাসান, ও ড. হারিস মিজান, অধ্যক্ষ মানিকগঞ্জ আদর্শ ডিগ্রী কলেজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান (মুকুল), বরিশাল জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার বিপ্লব,
উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক হাসান রাছেল এবং গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এ. হালিম খাঁন,
ড. মহাদেব বসু, ড.বিনয় ভূষণ রায়, শাহ আলম রাঢ়ী, আবুল কালাম আজাদ, জনাব ফারুক আকন, মানিক হাওলাদার, শামীমুল ইসলাম, আঃ হাকিম, মাসুদ করিম, পলাশ তালুকদার, বি এম বেলাল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কবি-সাহিত্যিক, সমাজের গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”