ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির প্রস্তুতিকালে মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, মৌলভীবাজারের কুলাউড়া থানার পুলিশ পৌরসভার জয়পাশার জাপানি বাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামের ওই ডাকাতকে গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব, জহিরুল ইসলাম মুন্না বলেন, ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে ও সাথে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।