রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১০

গুলি করে আহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের কোপে খুলনা নগরীতে মো. ইকবাল শেখ (৩৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টা ২০ মিনিটের দিকে খুলনা নগরী লবণচরা থানার হঠাৎ বাজার এলাকার ইসলামপাড়া প্রথম গলির সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইকবাল শেখ স্থানীয় ইকলাস শেখের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি (তদন্ত) আরও বলেন, প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্বের খবর পাওয়া গেছে। হামলায় জড়িতদের আটকে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে। বর্তমানে ভুক্তভোগী চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন এবং তিনি শঙ্কামুক্ত।