ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঘটেছে যশোরের কেশবপুরে। সোমবার (৫ অক্টোবর) উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা হলো, যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের মেয়ে সুমাইয়া খাতুন (৫)। নিহত নয়ন ও সুমাইয়া সম্পর্কে সৎ ভাই-বোন। নয়নের বাবা আক্তার হোসেন ও সুমাইয়ার মা জাহানপুর গ্রামের মৌসুমী বিবাহবন্ধনে আবদ্ধ হন।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিসবাহ উদ্দিন বলেন, নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।