শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪২

সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে রাজ্জাক ব্যাপারী (৪২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন, আর এ ঘটনা নাটোরের বড়াইগ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার জোনাইল-আঞ্চলিক সড়কের আব্দুল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক ব্যাপারী উপজেলার চান্দাই ইউনিয়নের ভান্ডাদহ গ্রামের বাসিন্দা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাহাবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।