সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৫

অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশের বিশেষ অভিযানে ভোলার দৌলতখানে এক মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন, একটি নিষিদ্ধ রুপালি রঙের সুইজগিয়ার উদ্ধার করেন পুলিশ।
গ্রেপ্তারকৃতর নাম, রাজিব মাঝি (৩১)। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের মৃত শাহজাহান মাঝির ছেলে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।