বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৩

দায়ের কোপে প্রাণ গেল একজনের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার শ্যামনগরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছেন পুলিশ। হামলায় আরও দুইজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুধা রানী মণ্ডল ওই গ্রামের মধুসূদন মণ্ডলের স্ত্রী। অভিযুক্ত রমেশ মণ্ডল একই গ্রামের শ্রীদাম মণ্ডলের ছেলে। আহত দুইজন হলেন, নিহতের ছেলে সমীর কুমার মণ্ডল (২৮) ও রমেশের মা কমলা রানী মণ্ডল (৫০)।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রমেশ মণ্ডলকে আটক করেছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।