শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৮

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের মালতি সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস’র বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পাথরঘাটা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা অফিসার সৈকত চন্দ্র হাওলাদার, সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনীয়া, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনহ স্থানীয় নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন