ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্থানীয় জনতার হাতে ইয়াবাসহ ঢাকা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর গ্রামে তিনজন আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ধারালো চাকু ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
গতকাল রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার পর এ ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আব্দুল বারিক জানান, উদ্ধার করা মাদক ও অন্যান্য সামগ্রীর বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।