সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৫

পিটিয়ে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক কেনার টাকা না পেয়ে গাজীপুরের শ্রীপুরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আনোয়ারের বিরুদ্ধে। আজ সোমাবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত আনোয়ার হোসেন।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার মধ্যরাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে মাদক কেনার জন্য টাকা চায় আনোয়ার। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন।
এতে ক্ষিপ্ত হয়ে বাবার ওপর চড়াও হন ছেলে। প্রথমে তার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মৃত্যু নিশ্চিত করতে বুকে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ঘাতক আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ শাহীনুর আলম জানান, আনোয়ার পলাতক রয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।