শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২১

এক যুবককে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে, আর এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছেন পুলিশ।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে।
অপরদিকে আটক হওয়া মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবিদুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।