বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০১

কয়েকজন ইয়াবাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক দুটি অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় প্রায় ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. জহিরুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।