রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৫

ভোক্তা অধিদপ্তরের অভিযান এবং জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকার মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া বাজারে দুটি প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রবিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য রাখার অভিযোগে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।