শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৫

গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক জুতা ব্যবসায়ী নিহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীতে।
আজ শুক্রবার ভোরে ঢাকা রাজধানীর যাত্রাবাড়ী জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান (২৭) পটুয়াখালীর বাউফল থানার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। তিনি যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আরিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।