ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিস্তল ও গুলি উদ্ধার। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছেন বিজিবি। তবে এ ঘটনায় উভয় পক্ষের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির যামিনীপাড়া জোন।