রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৯

ধর্ষণের অভিযোগে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার খালু রাশেদুল ইসলাম ওরফে উকিল (৪৩)কে গ্রেফতার করেছেন র‌্যাব-১ ও র‌্যাব-১৩-এর যৌথ আভিযানিক দল, আর এ ঘটনা গাজীপুরে।
শনিবার (১ আগস্ট) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৈকুরী (মধ্যপাড়া) গ্রাম থেকে রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জনাব, শাহ আলম জানান, ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় বসবাস করে। শিশুটির মা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত।
ধর্ষণের এ ঘটনায় শিশুটির মা কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতার রাশেদুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব, শাহ আলম।