ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. নাগর (৫৩), মো. বিল্লাল মৃধা (৪০), মো. মিজানুর রহমান (৩০) ও মো. আব্দুর রহমান (২৯)।
শুক্রবার রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. রেজাউল করিম।
গোয়েন্দা পুলিশ জানিয়েছেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।