ডেইলি ক্রাইম বার্তা : বৃক্ষ রোপনের বিকল্প নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব, জহির উদ্দিন স্বপন বলেছেন আগামী প্রজন্মের জন্য পৃথিবীতে বাসযোগ্য করতে হলে বৃক্ষ রোপনের বিকল্প নেই।
দেশের পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে বৃক্ষ রোপনের উপর গুরুত্ব দিতে হবে। বৃক্ষ রোপন করেই দায়িত্ব শেষ করা চলবে না। বৃক্ষকে লালন পালন করতে হবে। আজকে যেসব বৃক্ষ রোপন করা হয়েছে তা লালন পালন হচ্ছে কি না, তা আমি নিজে তদারকি করবো। যদি লালন পালন করে সম্পদে পরিনত করা হয় তাহলে পুরস্কৃত করা হবে। আর যদি এ বৃক্ষ রোপনে উদ্দেশ্য যদি হয় শুধুমাত্র ছবি তোলা সংবাদপত্র ও টিভি চ্যানেলে প্রচারনাই শেষ কথা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর হাইস্কুল মাঠে কৃষক দল আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমানের দেশে আগামী ৫বছরে ২৫কোটি বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহণ করেছেন। এ কর্মসূচির অংশ হিসেবে গৌরনদী উপজেলার গরঙ্গল-কুতুবপুর স্বনির্ভর খালের দুই পাড়ে কৃষক দলের উদ্যোগে ১ হাজার বৃক্ষের চারা রোপন করা হচ্ছে। ওই খালটি শহীদ প্রেসিডেন্ট জনাব, জিয়াউর রহমান খনন করেছিলেন। সেই স্মৃতি বিজড়িত খালের দুই পাশে সবুজ বনায়ন করতে হবে এবং শহীদ জনাব, জিয়াউর রহমানের উত্তসুরী প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমানের শ্লোগান “লাগাই গাছ সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ। এ চেতনাকে ধারন করতে হবে।
এসময় সভায় উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশালের বিভাগীয় বন সংরক্ষক মোঃ রেজাউল করিম, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবসহ স্থাণীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”