মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০১

ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে আজ শনিবার (১ আগস্ট) দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে জোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত দেখানোর নির্দেশ দিয়েছেন আবহাওয়া অফিস। একই সঙ্গে সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে নৌযানগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।