ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযানে গ্রেফতার। ঢাকা রাজধানীর হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছেন ডিএমপি’র হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব, নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গতকাল বুধবার এই অভিযান পরিচালিত হয় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।