মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩১

সার ও বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কৃষি উৎপাদন বৃদ্ধি, সার ও বীজের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজারে মনিটরিং জোরদার করার লক্ষ্যে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে। আজ মঙ্গলবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক জনাব, আল মামুন মিয়া। তিনি কৃষক পর্যায়ে সঠিক সময়ে ন্যায্য মূল্যে মানসম্মত সার ও বীজ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং কৃত্রিম সংকট তৈরি বা কোনো প্রকার অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক এ, কে, এম সাদিকুল ইসলাম, জেলা সার ব্যবসায়ী সমিতি সভাপতি রওনকুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।