মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১২

ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে বিজিবির চেকপোস্টে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তি, উদ্ধার হওয়া ইয়াবা এবং ব্যবহৃত প্রাইভেটকারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।