ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও ডিএমপি অধ্যাদেশে গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) জনাব, নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সোমবার পল্টন মডেল থানা পুলিশের সদস্যরা থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেন এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।