রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৯

শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অতিনির্ভরতা কমিয়ে শিশুদের ফিরতে হবে খেলার মাঠে। শিশুদের সুস্থ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব, মো. আমিনুল হক।
তিনি বলেছেন, শুধু শিশুদের খেলাধুলা করলেই হবে না, অভিভাবকদেরও শরীরচর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। একইসঙ্গে শিশুদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অতিনির্ভরতা কমিয়ে মাঠমুখী করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাকা রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষে পল্লবী থানার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।