বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৩

বৃক্ষরোপণ কর্মসূচি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃক্ষরোপণ কর্মসূচি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ প্রাঙ্গণে এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ-সভাপতি আল মামুনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টের গণআন্দোলনে শহীদ হওয়া বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।