মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৮

নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান। পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে অবৈধ চায়না দুয়ারি জালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ অভিযানে চায়না দুয়ারি জাল ও অন্যান্য অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) জনাব, সালেহ আহমেদ বলেছেন, মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অফিস যে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। অবৈধ চায়না দুয়ারি জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।