মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০১

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক‍্যাম্পেইন- উপলক্ষ্যে উপজেলা অবহিত করণ সভা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১২জুন সোমবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের আয়োজনে ও জনস্বাস্থ‍্য পুষ্টি প্রতিষ্ঠান জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ‍্য অধিদপ্তর, স্বাস্থ‍্য ও পরিবার কল‍্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক‍্যাম্পেইন -২০২৩ উপলক্ষ্যে উপজেলা অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল হাসান এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, রফিকুল হক,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন।
অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা ডাঃ শরিফুল ইসলাম,আলফাডাঙ্গার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের, গোপালপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল খান, আলফাডাঙ্গা সদর চেয়ারম্যান সোহরাব হোসেন,বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু,টগরবন্দ ইউপি চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান, আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের পেশ ঈমাম মূফতি মাওলানা কুতুবউদ্দিন ফরিদী,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির,সাংবাদিক আজিজুর রহমান দুলাল সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ।