শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০১

মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬৮ কোটি ৬০ লাখের কাছাকাছি পৌঁছেছে বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আর মৃতের সংখ্যা ৬৮ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৩৫০ জন। মারা গেছে ৬৮ লাখ ৪৪ হাজার ৭০৭ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার ২৮৩ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৭৩৮ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৮ হাজার ৬৮৪ জনের।