ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপহরণের শিকার তিন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছেন র্যাব, আর এ ঘটনা কক্সবাজারের টেকনাফে। এ সময় অপহরণচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। র্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার জনাব, আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, মো. আয়াছ (১৮), মো. ইয়াছিন (২৮) ও জোবাইর (২৫)। তারা সবাই উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী-১৭ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।