ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিজিবি’র অভিযানে ইয়াবা জব্দ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৮৯ হাজার ৯১৬ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ আশারতলি বিওপির জওয়ানরা পার্শ্ববর্তী জারুলিয়াছড়িতে অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ব্যাগ ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।
এসময় মালিকবিহীন অবস্থায় ব্যাগের ভেতরে ৯ প্যাকেটে থাকা হলুদ রঙের ৮৯ হাজার ১৬ পিস এবং সবুজ রঙের ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জনাব, মো. ফয়জুল কবিরের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।