মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৮

গাঁজা চাষে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাঁজা চাষে গ্রেফতার। বাড়ির উঠানে পারিবারিক কবরস্থান। দূর থেকে দেখে বোঝার উপায় নেই সেই কবরস্থানের ঝোপঝাড়ের আড়ালে পরম যত্নে বেড়ে উঠছিল একটি সুবিশাল গাঁজার গাছ। দিনমজুরের আড়ালে কবরস্থানেই গাঁজা চাষ করে আসছিলেন মো. সিরাজুল ইসলাম (৪০)।
রোববার (২ আগস্ট) রাতে বগুড়ার গাবতলী উপজেলার আকন্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১২ ফুট উঁচু গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতার সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত ফরিদ ফকিরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহা. জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশাল আকৃতির গাঁজার গাছসহ আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।