মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৯

গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গ্রেফতারের দাবিতে মানববন্ধন। চট্টগ্রামের পটিয়া যুগ্ম জেলা জজ আদালত আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো: তোহাকে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের পটিয়া আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে আদালতের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে সাবেক সভাপতি শহীদ উদ্দিন শরীফ, সহ-সভাপতি সিরাজুল হক, মো: হোসেন, যুগ্ম সম্পাদক মো: মাসুদ, সাবেক সভাপতি বিধান আচার্য, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাবেক সভাপতি শ্যামল চক্রবর্তী, কার্পযকরী সদস্য মো: আইয়ুব, ক্ষেতমজুর সমিতি নেতা শ্যামল বিশ্বাস, পৌরসভা আট নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটির নজরুল ইসলাম শওকত, মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।