ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও ইঞ্জিনচালিত গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ইয়ারুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে নাটোরের লালপুরে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (৫ আগস্ট) ভোরে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ারুল ইসলাম উপজেলার উধনপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীন লেজুর ছেলে।
আহতরা হলেন, উপজেলার উধনপাড়া গ্রামের বাবু হোসেন (৪০) ও লোকমান হোসেন (৫০)। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
লালপুর থানার ওসি জনাব, মো. শফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।