মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৭

ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি মাদ্রাসার বাথরুম থেকে নাঈম ইসলাম (১২) নামে ঢাকা রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় মাদ্রাসার হিফজ বিভাগের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
ঢাকা রায়েরবাগের জোড়া খাম্বা এলাকার একটি মাদ্রাসা’র তৃতীয় তলার একটি বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন বলেন, ওই শিক্ষার্থী সবার অগোচরে বাথরুমের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে পাঞ্জাবি জড়িয়ে গলায় ফাঁস দিয়েছে এবং পরে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন মাদ্রাসার কর্তৃপক্ষ, আর এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।