বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৪

ডাকাত দলের সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ব্যবসায়ীর বাড়িতে নোয়াখালীর সদর উপজেলার শ্রীপুর এলাকায় সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ভাগের ৩৯ হাজার টাকা, একটি লোহার স্টিক এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত ও ঘটনাস্থলে ফেলে যাওয়া সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) জনাব, এন এম নাসিরুদ্দিন।