মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৭

অবৈধ ঘের নির্মাণে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে ঘের নির্মাণের বিরুদ্ধে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ইসলামচরসংলগ্ন নদীতে নৌ পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে ২২ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) সকালে তাঁদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার ইসলামচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাঁদের নলচিরা নৌঘাটে নিয়ে আসা হয়।
আটক ব্যক্তিদের সবার বাড়ি পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, নদীতে অবৈধ ঘের নির্মাণের মাধ্যমে নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তিনি বলেন, ‘অবৈধভাবে নদীতে চরঘেরা জাল ব্যবহার ও মৎস্য সংরক্ষণ আইনের ৫(১) ধারায় মামলা দায়ের করে তাদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।