ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে কুমিল্লার চৌদ্দগ্রামে আবু সাঈদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আবু সাঈদ উপজেলার কাশিনগর ইউনিয়নের বড় কাছনাই বড়কাছনাই গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের ছেলে ও স্থানীয় বড়কাছনাই রিয়াজুল জান্নাহ হাকিমীয়া দাখিল মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র। আজ বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন মাদরাসার সহকারী শিক্ষক জাবেদ হোসেন।
মাদ্রাসার সহকারী শিক্ষক জাবেদ হোসেন বলেন, শিশু শিক্ষার্থী আবু সাঈদ বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে খুব ভালো ছিল। অভিভাবকদের উচিত, পানিতে ডুবে মৃত্যু রোধে শিশুদের একা কোথায় যেতে না দেওয়া। এছাড়া বাড়িতে খেলার সময় খেয়াল রাখা।