শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৮

ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে, আর এ ঘটনা ঘটেছে ঢাকা রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোডে একটি ছাত্রী হোস্টেলে। তিনি আনোয়ার খান মর্ডাননার্সিং কলেজ এর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (৩১ জুলাই) কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি ৫ তলা ভবনের নিচতলার হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
পিংকির (১৯) বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামে। তিনি ওই এলাকার প্রফুল্ল বিশ্বাসের মেয়ে ছিল। পিংকি আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং কলাবাগানের ক্রিসেন্ট রোডে একটি ছাত্রী হোস্টেলে থাকতেন।
এ তথ্য নিশ্চিত করেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার। তিনি বলেন আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।