সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৫

ছুরিকাঘাতে একজন খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে একজন খুন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চলের চরকিশোরগঞ্জ-চরহোগলা গ্রামে একজনকে পিটিয়ে ও ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ (৩০) ওই গ্রামের বাসিন্দা।
সোনারগাঁ থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি রাজনৈতিক বিরোধ নাকি পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।