শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৫

ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হালিমা বেগম (৪৫) নামে তিন সন্তানের জননীর টাঙ্গাইলের ভূঞাপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাগবাড়ি গ্রামে পরিত্যক্ত একটি বাড়ির গাছ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হালিমা উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত জোয়াদ আলীর মেয়ে ও ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, এ কে এম রেজাউল করিম বলেন, ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।