মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৮

ইয়াবাসহ একজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের ইনানীতে হাফিজ উল্লাহ (৬৫) নামের একজনকে আটক করেছেন কোস্ট গার্ড।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানিয়েছেন, কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় হাফিজ উল্লাহকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।